×
সদ্য প্রাপ্ত:
তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের আন্দোলন: গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গাজীপুরের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত সব পোশাক কারখানা ছুটি ঘোষণা তাহসিফ সউরি হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি তুরাগে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, ঘটনাস্থলের কাছেই মিলল মোটরসাইকেল মানবতাবিরোধী অপরাধ মামলাঃ মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড
  • প্রকাশিত : ২০২৬-১১-০৪
  • ২৫ বার পঠিত
মামুন মিঞা, ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরে পণ্যের মান নিয়ন্ত্রণ, সঠিক পরিমাপ নিশ্চিত করা এবং ভোক্তা অধিকার সংরক্ষণে মোবাইল কোর্ট পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিএসটিআই আঞ্চলিক কার্যালয় ফরিদপুর, জেলা প্রশাসন এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে।

অভিযান সূত্রে জানা যায়, বাখুণ্ডার মিনিবাস ফিলিং স্টেশনে ট্যাংকলরির ক্যালিব্রেশন সনদ না পাওয়ায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া লালখাঁর মোড়ের রিজিক ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানের প্যাকেজড ড্রিংকিং ওয়াটারের সিএম লাইসেন্সের বিষয়ে মিথ্যা তথ্য দেওয়ায় বিএসটিআই আইন-২০১৮ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, কাফুরা মুন্সীবাজার এলাকার আল বারাকাহ এন্ড কোং প্রতিষ্ঠানে গ্যাস সিলিন্ডারের ক্রয়-বিক্রয়ের রশিদ যথাযথভাবে সংরক্ষণ না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

তবে অভিযানে ফরিদপুর-বরিশাল মহাসড়কের কাফুরা এলাকার ইউনাইটেড ফিলিং স্টেশনের সব ডিসপেন্সিং ইউনিটে জ্বালানি তেলের পরিমাপ সঠিক পাওয়া যায়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো। এ সময় বিএসটিআই ফরিদপুরের পরিদর্শক (মেট্রোলজি) মো. খালিদ হাসান এবং ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী এস এম সোহরাব হোসেন প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন।

বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, পণ্যের মান নিয়ন্ত্রণ, সঠিক পরিমাপ নিশ্চিতকরণ এবং ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat