×
সদ্য প্রাপ্ত:
পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের আন্দোলন: গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গাজীপুরের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত সব পোশাক কারখানা ছুটি ঘোষণা তাহসিফ সউরি হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি তুরাগে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, ঘটনাস্থলের কাছেই মিলল মোটরসাইকেল
  • প্রকাশিত : ২০২৬-১১-০৪
  • ১২ বার পঠিত
সাইফ হাসান লিমন, ফেনী প্রতিনিধি:

ফেনী সদর উপজেলার ৫ নম্বর কাজিরবাগ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে স্থানীয় পর্যায়ে শুরু হয়েছে আলোচনা। এরই মধ্যে চেয়ারম্যান পদে আলোচনায় উঠে এসেছেন ফেনী সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা মনজুর হোসেন (মনজু)।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে রয়েছেন মনজুর হোসেন মনজু। ব্যক্তিগত উদ্যোগে এবং সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি নিয়মিত সাধারণ মানুষের সেবা করে আসছেন। এলাকার কারও বিপদ-আপদ কিংবা প্রয়োজনে খবর পেলেই ছুটে যান তিনি। এ কারণে স্থানীয় অনেকের কাছেই তিনি একজন ভালো মানুষ ও সমাজসেবী হিসেবে পরিচিতি পেয়েছেন।

এলাকাবাসীর একাংশের মতে, মনজুর হোসেন মনজু শুধু একজন সমাজসেবীই নন, তিনি রাজনৈতিক আন্দোলন-সংগ্রামেও পরীক্ষিত একজন কর্মী। দীর্ঘ রাজনৈতিক পথচলায় দলের জন্য তাঁর ভূমিকা ও ত্যাগ রয়েছে। তাই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তাঁকে প্রার্থী হিসেবে দেখতে চান স্থানীয় বিএনপির অনেক নেতাকর্মী ও সাধারণ মানুষ।

তবে স্থানীয়দের আলোচনায় এখন সবচেয়ে বড় প্রশ্ন—দল কি তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, সাংগঠনিক ভূমিকা ও জনসম্পৃক্ততার মূল্যায়ন করবে? কাজিরবাগ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান পদে মনোনয়ন কি তাঁর হাতেই তুলে দেওয়া হবে?

এখন দেখার বিষয়, তৃণমূলের প্রত্যাশা ও জনসমর্থন বিবেচনায় বিএনপি মনজুর হোসেন মনজুকে কতটা মূল্যায়ন করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat