×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৪-০৮-২০
  • ২১৭ বার পঠিত
ষ্টাফ রিপোর্টারঃ

গত ১৯ আগস্ট সোমবার বিকেলে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর নব যোগদানকৃত প্রশাসক ও ময়মনসিংহের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে মসিকের  কর্মকর্তা-কর্মচারিদের সাথে মতবিনিময় সভা করেছেন। 

তিনি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদেকে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। তিনি তার বক্তব্যে টিম ওয়ার্ক নিয়ে সবাইকে এগিয়ে আসার আহবান জানান। তিনি বলেন, যে যতক্ষণ দায়িত্ব আছেন ততক্ষণ জনগণের সেবার চেষ্টা করুন। 

মসিক প্রশাসক ৩ দিনের মধ্যে নগরের পরিচ্ছন্নতায় দৃশ্যমান পরিবর্তন আনা, মশক নিধন কার্যক্রম জোরদার, নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন কার্যক্রম শেষ করা ইত্যাদি বিষয়ে নির্দেশনা প্রদান করেন। 

সভায় মসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, সচিব মোঃ আরিফুর রহমান, প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা সহ অন্যান্য বিভাগীয় প্রধান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat