টেকনাফ প্রতিনিধি:
টেকনাফে মাদক আত্মসাতের অভিযোগে পাহাড়ে বিচারের নামে পিটিয়ে আলোচিত জোড়া খুনের মামলায় এজাহারভুক্ত দুই পলাতক আসামিকে চট্টগ্রাম মহানগরীর পশ্চিম ফরিদাপাড়া থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫ ও এসআরবি-৭।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন টেকনাফের তুলাতুলি গ্রামের মিজানুর রহমান (২৭) ও বালুখালী গ্রামের আব্দুল মোনাফ (২৭)। তারা মামলার যথাক্রমে ২ ও ৪ নম্বর আসামি।
মঙ্গলবার (১০ নভেম্বর) এসআরবি-১৫-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ জাতীয় আরো খবর..