×
সদ্য প্রাপ্ত:
শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট
  • প্রকাশিত : ২০২৫-১২-১৪
  • ১৫১ বার পঠিত

মোঃ মোজাফফার আহমেদ 


বিলাইছড়ি (রাঙ্গামাটি): উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসনাত জাহান খান বলেছেন, শহিদ বুদ্ধিজীবী দিবস আমাদের জাতীয় জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি নতুন বুদ্ধিজীবী তৈরির ওপর জোর দিয়েছেন। আজ, ১৪ ডিসেম্বর, শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে তিনি এই মন্তব্য করেন।


তিনি উল্লেখ করেন, পাক হানাদার বাহিনীকে রাজাকার, আলবদর ও আলশামস বাহিনী সহযোগিতা করায় আমরা শহীদুল্লাহ্ কায়সার ও মুনীর চৌধুরীর মতো রত্নদের হারিয়েছি। ইউএনও জোর দিয়ে বলেন, "আমাদের প্রত্যেক ছেলে-মেয়েকে ভালো শিক্ষা দিতে হবে। আজকের সন্তানেরাই আগামী দিনের বুদ্ধিজীবী হবে। দেশ ও জাতিকে যেন ভালোবাসে, সেই হিসেবে তাদের গড়ে তুলতে হবে।"


তিনি সততার সাথে দায়িত্ব পালনের গুরুত্বারোপ করেন এবং বিশেষ করে শিক্ষার্থীদের জন্য প্রচুর বই পড়া এবং দেশ সম্পর্কে জ্ঞান অর্জনকে সর্বাধিক জরুরি বলে উল্লেখ করেন। আসুন, আমরা সকলে মিলে ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম ও জ্ঞানের আলোয় আলোকিত করে জাতির জন্য নিবেদিতপ্রাণ বুদ্ধিজীবী হিসেবে গড়ে তুলি। 


এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ (নিঃ) মোঃ মাসরুরুল হক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা মেডিকেল অফিসার ডাঃ রনি সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ওমর ফারুক, উপজেলা প্রকৌশলী আলতাফ হোসেন, ইন্সট্রক্টর মোহাম্মদ বখতেয়ার হোসেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা (ভা:) মোহাম্মদ গোলাম আজম, উপজেলা নির্বাচন অফিসার ছালেহ আহাম্মদ ভূইঁয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুবিনয় চাকমা, আনসার ভিডিপি’র প্রশিক্ষক মো. মিজানুল হক এবং চার ইউনিয়ন পরিষদ সচিবসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি অফিসার রুবেল বড়ুয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat