×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১১-১১
  • ২৬ বার পঠিত
চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের চরভদ্রাসনে ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইমরান বিন ইসলাম।

এ কর্মসূচির আওতায় উপজেলার মোট ২ হাজার ১৮০ জন কৃষককে সরিষা, মসুর ও খেসারী চাষের জন্য বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার দেওয়া হচ্ছে। এর মধ্যে সরিষা চাষের জন্য ১ হাজার ৭০০ জন কৃষককে প্রত্যেককে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে। মসুর চাষের জন্য ২৫০ জন কৃষককে প্রত্যেককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার এবং খেসারী চাষের জন্য ২৩০ জন কৃষককে প্রত্যেককে ৮ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. জুলহাস হোসেন সৌরভ বলেন, বর্তমান কৃষিবান্ধব সরকার কৃষকের উৎপাদন খরচ কমাতে এবং তেল ও ডালজাতীয় ফসলের উৎপাদন বাড়াতে নানামুখী সহায়তা দিয়ে যাচ্ছে। প্রান্তিক কৃষকদের কাছে সময়মতো মানসম্মত বীজ ও সার পৌঁছে দেওয়ার মাধ্যমে উপজেলার খাদ্যনিরাপত্তা ও অর্থনৈতিক সক্ষমতা আরও সুদৃঢ় হবে। তিনি কৃষকদের সঠিক নিয়মে বীজ ও সার প্রয়োগ করে সর্বোচ্চ ফলন নিশ্চিত করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইমরান বিন ইসলাম বলেন, ভোজ্যতেল ও ডালজাতীয় ফসলে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে মাঠপর্যায়ে কৃষি বিভাগ নিরবচ্ছিন্ন পরামর্শ ও কারিগরি সহায়তা দিয়ে যাচ্ছে। কোনো জমি যেন অনাবাদি না থাকে, সে লক্ষ্যে প্রণোদনার উপকরণগুলো যথাযথভাবে কাজে লাগাতে কৃষকদের সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। কৃষকবান্ধব কর্মকর্তা হিসেবে তিনি ইতোমধ্যে চরভদ্রাসনে সুনাম অর্জন করেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক অহিদুজ্জামান মোল্লা, যুবদলের সভাপতি মোজাফফর হোসেন জাফর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রণোদনার সুবিধাভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে অতিথিরা বাছাইকৃত প্রান্তিক কৃষকদের হাতে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat