ভুপাল গাইন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
জাতীয় সমবায় দিবস ২০২৬ উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে সম্মাননা অর্জন করেছে পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতি। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের পক্ষ থেকে সমিতিটিকে এ সম্মাননা প্রদান করা হয়।
১০ নভেম্বর মঙ্গলবার সকালে পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক দীপক জুয়ারদার, সমিতির সভাপতি অমরেশ কুমার মণ্ডল, সম্পাদক মোহাম্মদ সুফিয়ার রহমান, সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আব্দুল হালিম, কোষাধ্যক্ষ পলাশ রায়, পরিচালক উত্তম দেবনাথ, একরামুল ইসলাম, সবুজ, হাফিজুর রহমান, শহিদুল ইসলাম ও শামীম আহমেদসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
জেলা ও উপজেলা—উভয় পর্যায়ে শ্রেষ্ঠ সমবায় সমিতির স্বীকৃতি অর্জন করায় সংশ্লিষ্ট ব্যবসায়ী ও সমিতির নেতৃবৃন্দের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
এ জাতীয় আরো খবর..