×
সদ্য প্রাপ্ত:
জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১১-১২
  • ১৭ বার পঠিত
সজীব ইসলাম, নাগেশ্বরী উপজেলা  প্রতিনিধি:

"মানবতার সেবাই সবচেয়ে বড় পরিচয়"—এই বিশ্বাসকে ধারণ করে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের মনিয়ার হাট গ্রামের অসহায় ভূমিহীন প্রতিবন্ধী দুক্ষাতি বেওয়ার পাশে দাঁড়িয়েছেন হাসনাবাদ ইউনিয়ন যুব সংগঠন ও কবিরাজ পাড়া আলোকিত যুব সংঘ। সংগঠন দুটির সভাপতি রাশেদুজ্জামান রিপন এবং হাসনাবাদ ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী, সমাজসেবক ডা. সাইদুর ইসলামের উদ্যোগে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।

​সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে অসহায় ভূমিহীন প্রতিবন্ধী দুক্ষাতি বেওয়ার দুর্দশার কথা জানতে পেরে যুব সংগঠন দুটির পক্ষ থেকে বাড়িয়ে দেওয়া হয় মানবতার হাত। দুক্ষাতি বেওয়ার প্রয়োজনে তাঁর হাতে এক মাসের খাদ্যসামগ্রী ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

সংগঠনগুলোর এমন মানবিক উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসার কুড়িয়েছে এবং এটি মানবিক মূল্যবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে চরম আর্থিক সংকটে ভুগছিলেন অসহায় দুক্ষাতি বেওয়া। এমন পরিস্থিতিতে এই যুব সংগঠনগুলোর সহায়তা তাঁর জন্য আশীর্বাদ হয়ে এসেছে। অনুদান পেয়ে তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

​সংগঠনের পক্ষ থেকে ডা. সাইদুর ইসলাম বলেন, “মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। মানবিক মূল্যবোধকে ধারণ করে সবাই এগিয়ে এলে একটি সুন্দর ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।” সচেতন মহল মনে করছেন, তাঁদের এই মহৎ উদ্যোগ সমাজে ভালোবাসা, সহমর্মিতা ও মানবতার এক অনন্য বার্তা ছড়িয়ে দেবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat