সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ
মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ২ যুবক। বৃহস্পতিবার (১২ নভেম্বর ) আসাম রাজ্যের লখিমপুর জেলার ঢকুয়াখন মহকুমার মাতমরা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি অল্টো গাড়ি সেতু থেকে নিচে গড়িয়ে পড়লে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ২ যুবক।
মৃতরা হলেন দুর্লভ বরুয়া ও বিচিত্র বরা। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন। তাঁরা হলেন বিশ্বজিৎ খনিকর, অমরজ্যোতি শইকিয়া ও বিশ্বজিৎ শইকিয়া।
আহত ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ডিব্রগড়ে পাঠানো হয়েছে। ৫ বন্ধু একসঙ্গে বেড়াতে যাওয়ার আনন্দ, মুহূর্তেই বিষাদে পরিণত হয়। এই দুর্ঘটনায় গোটা এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।
এ জাতীয় আরো খবর..