×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৫-১২-১৩
  • ১৪৮ বার পঠিত

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ 

কলকাতার যুবভারতী স্টেডিয়ামে আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসির আগমনকে ঘিরে তৈরি হলো উত্তেজনার পরিস্থিতি। শনিবার (১৩ ডিসেম্বর ) সকাল ১১টা ৩০ মিনিটে মেসির গাড়ি যুবভারতী স্টেডিয়ামে প্রবেশ করতেই তাঁর পিছনে ঝাঁপিয়ে পড়েন প্রভাবশালী ব্যক্তি ও মন্ত্রীদের এক বিশাল দল। মেসিকে ঘিরে ধরা হয় প্রায় ৭০- ৮০ জন মানুষ। যার ফলে গ্যালারি থেকে তাঁকে দেখা কার্যত অসম্ভব হয়ে পড়ে। মেসির আগমনে উচ্ছ্বসিত দর্শকরা যদিও ৩ টি জায়ান্ট স্ক্রিনের উপর নির্ভর করেছিলেন, কিন্তু তাতেও হতাশ হতে হয়। স্টেডিয়ামে ঢোকার পর থেকেই মেসির চারপাশে ছিল বিশাল ভিড়। মন্ত্রী ও কর্তা ব্যক্তিরা মেসিকে ঘিরে রাখায়, তাঁর সাথে লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি'পলকে দেখা যায়নি। স্টেডিয়ামের গ্যালারিতে বসে থাকা টিকিটধারী ফুটবল প্রেমীরা ক্ষোভে ফেটে পড়েন। " উই ওয়ান্ট মেসি" স্লোগান দিতে শুরু করেন তাঁরা, এবং পরে বোতল এবং চেয়ার ছুড়ে ফেলেন মাঠে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে, মাঠে ঢুকে পড়েন দর্শকরা, পুলিশ ও নিরাপত্তা বাহিনী দিশেহারা হয়ে পড়ে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat