×
সদ্য প্রাপ্ত:
জাতীয় ঐক্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসবেন এনসিপির চার নেতা সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক সাবেক সংসদ সদস্য হিরু গ্রেফতার পাঁচ ধাপে সম্পন্ন হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ স্লিপার বাস চলাচলে নীতিমালা করতে হাইকোর্টের রুল শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ
  • প্রকাশিত : ২০২৬-১১-১৫
  • ৫৩ বার পঠিত
বশির হাওলাদার, তালতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার তালতলী উপজেলায় হঠাৎ করেই বেড়ে গেছে ডেঙ্গু, হাম ও ডায়রিয়া রোগীর সংখ্যা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন গড়ে ৭ থেকে ৮ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন। এর পাশাপাশি প্রতিদিন হাম ও ডায়রিয়া আক্রান্ত রোগীও ভর্তি হচ্ছেন।

সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, শয্যা সংখ্যার চেয়ে রোগীর চাপ বেশি হওয়ায় অনেক রোগীকে বারান্দা ও মেঝেতে থেকে চিকিৎসা নিতে হচ্ছে। আক্রান্তদের বেশিরভাগই তালতলী সদর, বড়বগী, সোনাকাটা ও নিশানবাড়িয়া ইউনিয়নের বাসিন্দা।

হাসপাতাল সূত্র জানায়, বর্তমানে ওয়ার্ডে প্রয়োজনের তুলনায় জনবল কম রয়েছে। বিশেষ করে ওয়ার্ড বয় ও পরিচ্ছন্ন কর্মী সংকটে হিমশিম খেতে হচ্ছে। একজন পরিচ্ছন্ন কর্মী দিয়ে একাধিক ওয়ার্ডের কাজ চালাতে হচ্ছে। ফলে বাড়তি রোগীর চাপে পরিচ্ছন্নতা ধরে রাখা কঠিন হয়ে পড়েছে।

তবে আশার খবর হলো, তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন টিএস যোগদানের পর সীমিত জনবল নিয়েও হাসপাতালের সার্বিক পরিবেশে এসেছে দৃশ্যমান পরিবর্তন। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা, বেডের চাদর পরিবর্তন, টয়লেট পরিষ্কার ও বিশুদ্ধ খাবার পানি নিশ্চিত করা হচ্ছে। দালালমুক্ত করা হয়েছে হাসপাতাল চত্বর।

এ বিষয়ে নতুন টিএস বলেন, জনবল ও পরিচ্ছন্ন কর্মী কম থাকা সত্ত্বেও ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় ২৪ ঘণ্টা ল্যাব সেবা, পর্যাপ্ত স্যালাইন ও ডেঙ্গু কিট মজুত রাখা হয়েছে। দ্রুত জনবল বাড়ানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat