×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৬-১১-১৮
  • ৪০ বার পঠিত
​মোঃ অলিউদ্দিন মিলন, বিশেষ প্রতিনিধিঃ

​কৃষি ও পর্যটন খাতের সমন্বয়ে গড়ে ওঠা আধুনিক প্রকল্পের পরিচিতি, বিনিয়োগের সম্ভাবনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেছে ‘প্রবাসী রিসোর্ট এন্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ’।

​আজ মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) বিকেল ৪টায় রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীর ব্লু লোটাস চাইনিজ রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে সভায় উপস্থিত থাকার জন্য সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছে।

​সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের মানুষের পাঁচটি মৌলিক চাহিদা পূরণের লক্ষ্য সামনে রেখে দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ করছে প্রবাসী রিসোর্ট এন্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ। এরই অংশ হিসেবে এশিয়া মহাদেশের বৃহত্তম গ্রাম হিসেবে পরিচিত হবিগঞ্জের বানিয়াচংয়ের পাশে প্রায় ১০০ একর (প্রায় ৩০০ বিঘা) জমির ওপর আধুনিক কৃষি খামার ও পর্যটন সুবিধাসম্পন্ন এই রিসোর্ট প্রকল্প গড়ে তোলা হয়েছে।

​প্রকল্পটির মূল লক্ষ্য হলো কৃষি উৎপাদন ও পরিবেশবান্ধব পর্যটন শিল্পকে একই কাঠামোর আওতায় এনে একটি টেকসই অর্থনৈতিক মডেল তৈরি করা। পাশাপাশি সম্পূর্ণ হালাল ও স্বচ্ছ বিনিয়োগ ব্যবস্থার মাধ্যমে দেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের এই উদ্যোগে সম্পৃক্ত করার কার্যক্রমও হাতে নেওয়া হয়েছে।

​প্রবাসী রিসোর্ট এন্ড এগ্রো ইন্ডাস্ট্রিজের পরিচালক (জনসংযোগ) মু. মেছবাহ উদ্দিন খান জানান, আজকের মতবিনিময় সভায় প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম, প্রকল্পের বর্তমান অবকাঠামোগত অগ্রগতি, পরিচালনাব্যবস্থা এবং আগামী দিনের পরিকল্পনা গণমাধ্যমের মাধ্যমে দেশবাসী ও আগ্রহী বিনিয়োগকারীদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat