মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক উপজেলা নেতা ইলিয়াস হোসেন এলিচকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের বিদ্যাবাগীশ গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত আগস্ট মাসে ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে ১২ আগস্ট ফুলবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ (সংশোধনী-২০১৩)-এর আওতায় একটি মামলা করা হয়। ইলিয়াস হোসেন এলিচ ওই মামলার আসামি।
তিনি ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক। তিনি বিদ্যাবাগীশ গ্রামের মৃত মোজাম্মেল হক খোকার ছেলে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এ জাতীয় আরো খবর..