×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৬-১১-২২
  • ১৬ বার পঠিত
নরিন জাহান, জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জে প্রথমবারের মতো জেলা পরিষদের উদ্যোগে চালু হয়েছে বেসরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা। জেলার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং পড়াশোনায় আগ্রহ বাড়াতে নেওয়া হয়েছে ব্যতিক্রমী এ উদ্যোগ।

দুই দিনব্যাপী এ বৃত্তি পরীক্ষায় জেলার ২০০টি বেসরকারি কিন্ডারগার্টেন থেকে মোট ১ হাজার ৬৭২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। গত ২০ ও ২১ নভেম্বর নারায়ণগঞ্জ সদর, বন্দর, সোনারগাঁ, আড়াইহাজার ও রূপগঞ্জ উপজেলায় মোট সাতটি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান—এই চারটি বিষয়ে শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মো. মামুন মাহমুদ বলেন, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা যেন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায় এবং পড়াশোনার প্রতি আরও মনোযোগী ও আগ্রহী হয়ে ওঠে, সেই লক্ষ্যেই এ বিশেষ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে।

তিনি আরও জানান, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আর্থিক বৃত্তি ও সনদ প্রদান করা হবে। দ্রুত সময়ের মধ্যে পরীক্ষার খাতা মূল্যায়ন করে ফলাফল প্রকাশ এবং আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণের উদ্যোগ নেওয়া হবে।

২১ নভেম্বর শনিবার পরীক্ষা শেষে কেন্দ্র পরিদর্শনকালে জেলা পরিষদের প্রশাসক সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। একই সঙ্গে সকলের সহযোগিতা অব্যাহত থাকলে প্রতিবছর এ বৃত্তি পরীক্ষা চালু রাখার আশ্বাস দেন।

সংশ্লিষ্টদের মতে, জেলা পরিষদের এ উদ্যোগ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনায় প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনে ভালো করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat