×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৬-১১-২২
  • ১৮ বার পঠিত
মোঃ নোমান খান, ভোলা প্রতিনিধি:

মানবতার সেবায় অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে ভোলা জেলার লালমোহন উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘একতাবন্ধন সোসাইটি’।

সংগঠনটির ঢাকাস্থ উপ-কমিটির উদ্যোগে এ বছর রাজধানী ঢাকায় বসবাসরত অসহায়, দুস্থ ও নিম্নআয়ের সাধারণ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হবে।

মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে নেওয়া এ উদ্যোগের মূল লক্ষ্য শীতার্ত মানুষের কষ্ট কিছুটা লাঘব করা এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো।

একতাবন্ধন সোসাইটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

এদিকে, এবারের কম্বল বিতরণ কর্মসূচিকে সফল ও সার্থক করতে স্বেচ্ছায় অংশগ্রহণে আগ্রহীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ঢাকাস্থ উপ-কমিটি। যারা স্বেচ্ছাসেবী হিসেবে যুক্ত হতে চান কিংবা এ মানবিক উদ্যোগে সহযোগিতা করতে আগ্রহী, তাদের সংগঠনের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় শীতার্ত মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব হবে।

মানবতার বন্ধনে, অসহায় মানুষের পাশে—একতাবন্ধন সোসাইটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat