×
সদ্য প্রাপ্ত:
জাতীয় ঐক্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসবেন এনসিপির চার নেতা সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক সাবেক সংসদ সদস্য হিরু গ্রেফতার পাঁচ ধাপে সম্পন্ন হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ স্লিপার বাস চলাচলে নীতিমালা করতে হাইকোর্টের রুল শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ
  • প্রকাশিত : ২০২৬-১১-২২
  • ২৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া বক্তব্যকে ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যম ভুলভাবে বা বিকৃত করে উপস্থাপন করেছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ রোববার (২২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র সংবাদমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেন।

মুখপাত্র জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তব্যে নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করেননি। তাই সাম্প্রতিক সহিংসতার জন্য তিনি সরাসরি ভারতকে দায়ী করেছেন বলে ভারতীয় গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়।

লালমনিরহাটের বক্তব্য ও নয়াদিল্লির প্রতিক্রিয়া

গত ১৯ নভেম্বর লালমনিরহাটে এক জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতারা সীমান্তের ওপারে তাদের 'প্রভুদের' খুশি করতে বাংলাদেশের স্বার্থ ও জনগণের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।

এ বিষয়ে শুক্রবার (২০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বিষয়টিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ করে ঢাকার সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখার বিষয়ে নয়াদিল্লির অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat