×
সদ্য প্রাপ্ত:
জাতীয় ঐক্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসবেন এনসিপির চার নেতা সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক সাবেক সংসদ সদস্য হিরু গ্রেফতার পাঁচ ধাপে সম্পন্ন হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ স্লিপার বাস চলাচলে নীতিমালা করতে হাইকোর্টের রুল শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ
  • প্রকাশিত : ২০২৬-১১-২২
  • ৩৩ বার পঠিত
মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁ সদর মডেল থানা পুলিশের অভিযানে চুরি করা দুটি শ্যালো মেশিন ও একটি ভ্যানসহ দুই চোরকে গ্রেপ্তার করা হয়েছে। ২০ নভেম্বর ২০২৬ তারিখে নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের ভবানীপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় সদর মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় একটি ভ্যানে করে দুটি শ্যালো মেশিন নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনগণের সহযোগিতায় দুইজনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—আত্রাই থানার কাশিয়াবাড়ী এলাকার মৃত আজাহারের ছেলে মাসুদ রানা মাসুম (৩১) এবং মৃত জিল্লুর রহমানের ছেলে মো. নিলয় হোসেন (২১)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা আত্রাই এলাকা থেকে শ্যালো মেশিন দুটি চুরি করে নিয়ে আসার কথা জানিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ চোরাই মালামালের প্রকৃত মালিক শনাক্তের জন্য অনুসন্ধান চালিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat