×
সদ্য প্রাপ্ত:
জাতীয় ঐক্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসবেন এনসিপির চার নেতা সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক সাবেক সংসদ সদস্য হিরু গ্রেফতার পাঁচ ধাপে সম্পন্ন হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ স্লিপার বাস চলাচলে নীতিমালা করতে হাইকোর্টের রুল শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ
  • প্রকাশিত : ২০২৬-১১-২২
  • ৩০ বার পঠিত
মো: মনিরুজ্জামান, স্টাফ রিপোর্টার:

রাজশাহীর এসআরবি-৫-এর অভিযানে নাটোরের নলডাঙ্গা উপজেলার পাটুল নীচা বাজার এলাকায় পরিত্যক্ত অবস্থায় ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।

রোববার রাত ১টা ৩০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-৫, রাজশাহীর সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল পাটুল নীচা বাজার এলাকায় অভিযান চালায়।

অভিযানকালে পাটুল থেকে খোলাবাড়িয়া যাওয়ার সড়কের পশ্চিম পাশে ওয়াচ টাওয়ারের সিঁড়ির নিচে একটি সাদা বাজারের ব্যাগ সন্দেহজনক অবস্থায় পড়ে থাকতে দেখে দলটি। পরে রাত ৩টা ৪০ মিনিটে বোমা নিষ্ক্রিয়করণ দলের সহায়তায় ব্যাগটি তল্লাশি করে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ককটেলগুলো বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামত নলডাঙ্গা থানায় জিডিমূলে হস্তান্তর করা হয় ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat