×
সদ্য প্রাপ্ত:
জাতীয় ঐক্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসবেন এনসিপির চার নেতা সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক সাবেক সংসদ সদস্য হিরু গ্রেফতার পাঁচ ধাপে সম্পন্ন হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ স্লিপার বাস চলাচলে নীতিমালা করতে হাইকোর্টের রুল শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ
  • প্রকাশিত : ২০২৬-১১-২৪
  • ২৬ বার পঠিত
মুনিরুল ইসলাম মুনির, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. লালচাঁন ওরফে আশা (৪২)। তিনি চাঁদলাই জোড়বাগান এলাকার মৃত শফিকুল আলম ও শেফালী বেগমের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদক নির্মূলে 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নের অংশ হিসেবে জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিক-নির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জের (ওসি) তত্ত্বাবধানে এই অভিযান চালানো হয়। গত ২৩ নভেম্বর (সোমবার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এসআই (নিরস্ত্র) পলাশ অধিকারী সঙ্গীয় ফোর্সসহ নবাবগঞ্জ পৌরসভার চাঁদলাই জোড়বাগান মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালীন সন্দেহজনকভাবে চলাফেরা করার সময় লালচাঁন ওরফে আশাকে আটক করা হয়। পরে তার দেহ ও হেফাজত তল্লাশি করে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ।

সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মাদকমুক্ত ও নিরাপদ চাঁপাইনবাবগঞ্জ গড়ার লক্ষ্যে মাদক সংক্রান্ত যেকোনো তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে। পুলিশ আশ্বস্ত করেছে যে, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat