সরওয়ার উদ্দিন রনি, ইউএই প্রতিনিধি:
সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান।
মঙ্গলবার (২৪ নভেম্বর) আবুধাবিতে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি, বহুপক্ষীয় কার্যক্রমে পারস্পরিক সমন্বয় এবং আন্তর্জাতিক অঙ্গনে যৌথ উদ্যোগ সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পায়।
এ ছাড়া বিভিন্ন সমসাময়িক আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে নিজেদের মতামত ও দৃষ্টিভঙ্গি বিনিময় করেন দুই নেতা।
বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরিতে এ বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় (MoFA UAE)।
এ জাতীয় আরো খবর..