মোঃ সোহরাব হোসেন, বরগুনা:
মানবিকতা, সহমর্মিতা আর মানুষের প্রতি দায়িত্ববোধ—এসবই যেন ফুটে উঠেছে বরগুনা জেলা প্রশাসনের মানবিক উদ্যোগে। অসহায় ও বিপদগ্রস্ত মানুষের দুঃসময়ে পাশে দাঁড়িয়ে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বরগুনার জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার।
বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের দক্ষিণ মনসাতলী গ্রামের সদ্য স্বামীহারা অসহায় নারী সীমা চক্রবর্তীর দুর্দশার কথা জানতে পেরে তার পাশে দাঁড়ান জেলা প্রশাসক। জেলা প্রশাসকের উদ্যোগে বরগুনা জেলা প্রশাসনের পক্ষ থেকে সীমা চক্রবর্তীর হাতে তুলে দেওয়া হয় নগদ অর্থ সহায়তা, শুকনা খাবার ও একটি কম্বল।
স্বামীকে হারিয়ে কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়া সীমা চক্রবর্তীর জন্য এই সহায়তা শুধু কিছু প্রয়োজনীয় সামগ্রী নয়, বরং দুঃসময়ে রাষ্ট্রীয় প্রশাসনের মানবিক উপস্থিতি ও সহমর্মিতার এক আশ্বাস।
প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি অসহায় মানুষের খোঁজখবর নেওয়া, তাদের কষ্ট অনুধাবন করা এবং প্রয়োজনের মুহূর্তে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার এমন উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে।
স্থানীয় পর্যায়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগকে মানবিক প্রশাসনের ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন সচেতন মহল।
মানুষের বিপদে মানুষই সবচেয়ে বড় আশ্রয়—এই চেতনাকে ধারণ করে বরগুনা জেলা প্রশাসনের এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকুক, এমন প্রত্যাশা সবার।
মানুষের কল্যাণে, মানবতার পাশে—বরগুনা জেলা প্রশাসন।
এ জাতীয় আরো খবর..