×
সদ্য প্রাপ্ত:
জাতীয় ঐক্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসবেন এনসিপির চার নেতা সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক সাবেক সংসদ সদস্য হিরু গ্রেফতার পাঁচ ধাপে সম্পন্ন হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ স্লিপার বাস চলাচলে নীতিমালা করতে হাইকোর্টের রুল শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ
  • প্রকাশিত : ২০২৬-১১-২৪
  • ২৩ বার পঠিত
সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

ভারতের উত্তরপ্রদেশের কনৌজে আগ্রা- লখনৌ এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা স্কুলবাসে ধাক্কা মারল ট্রাক। দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে  ৪ পড়ুয়ার। আরও আহত হয়েছেন ৩৫ জন।

পুলিশ জানিয়েছেন, মঙ্গলবার (২৪ নভেম্বর ) সকাল ৬টায় থাথিয়া থানা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ওই বাসে ৫০ জন পড়ুয়া ছিল।

তারা কৌশাম্বী এলাকার সিরাথু এলাকায় ওরিয়েন্টাল পাবলিক স্কুলের পড়ুয়া। সূত্রের খবর, বাসে ছিলেন ৬ শিক্ষক - শিক্ষিকা ও ৫০ জন পড়ুয়া।

স্কুলের কোনও এক্সকারশান বা পিকনিক সেরে সবাই আগ্রা থেকে কৌশাম্বী ফিরছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ট্রাক এত জোরে স্কুল বাসের পিছনে ধাক্কা মারে যে, তা দুমড়ে মুচড়ে যায়।

আটকে পড়েন পড়ুয়া ও শিক্ষকরা। স্থানীয় বাসিন্দারাই প্রথমে বাসে আটকে থাকা পড়ুয়া ও শিক্ষকদের উদ্ধার করতে এগিয়ে যান। পরে খবর পেয়ে পৌঁছায় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা।

পুলিশ জানিয়েছে, আহতদের তিরওয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কনৌজের জেলাশাসক আশুতোষ মোহন এবং জেলা পুলিশ সুপার বিনোদ কুমার আহতদের খোঁজ খবর নিতে মেডিক্যাল কলেজ হাসপাতালে পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat