×
সদ্য প্রাপ্ত:
জাতীয় ঐক্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসবেন এনসিপির চার নেতা সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক সাবেক সংসদ সদস্য হিরু গ্রেফতার পাঁচ ধাপে সম্পন্ন হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ স্লিপার বাস চলাচলে নীতিমালা করতে হাইকোর্টের রুল শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ
  • প্রকাশিত : ২০২৬-১১-২৪
  • ১৯ বার পঠিত
আবু জুয়েল নুরখান, (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের আলীকদমে বন্য শুকরের আক্রমণে গুরুতর আহত দুই ম্রো জুমচাষীর চিকিৎসার দায়িত্ব ও আর্থিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে আলীকদম সেনা জোন। গত ২১ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কুরুকপাতা ইউনিয়নের বলাইপাড়া এলাকায় জুম চাষ করার সময় তাঁরা বন্য শুকরের হামলার শিকার হন।
​আহত দুই জুমচাষী হলেন— বলাইপাড়া এলাকার মৃত মেনরাই মুরোর ছেলে নিয়াচং মুরো (নিরাচং মুরো) এবং একই এলাকার চংরাই মুরোর ছেলে নুরিইক মুরো।

​ঘটনার পর স্থানীয়রা তাঁদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
​আহতদের চিকিৎসার বিষয়টি নজরে আসার পর মানবিক সহায়তায় এগিয়ে আসে আলীকদম সেনা জোন। চমেক হাসপাতালে তাঁদের দ্রুত ভর্তি ও সুচিকিৎসার ব্যবস্থা করার পাশাপাশি মঙ্গলবার (২৪ নভেম্বর) চিকিৎসা ব্যয় নির্বাহের জন্য সেনা জোনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

​চমেক হাসপাতালে আহতদের তত্ত্বাবধানে থাকা চিকিৎসক ডা. নাজিম ইকবালের সঙ্গে আলীকদম সেনা জোনের প্রতিনিধিরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। চিকিৎসকের বরাতে জানা গেছে, উন্নত চিকিৎসা পাওয়ায় আহত দুজনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং তাঁরা এখন আশঙ্কামুক্ত। তবে একজনের হাতে ফ্র্যাকচার থাকায় তাঁর চিকিৎসা চলছে।

​সংশ্লিষ্ট সূত্র জানায়, পার্বত্য অঞ্চলে শান্তি-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দুর্গম এলাকার অসহায় মানুষের বিপদে বরাবরই পাশে থাকে আলীকদম সেনা জোন। আহত দুই জুমচাষী পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত প্রয়োজনীয় চিকিৎসা ও মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat