×
  • প্রকাশিত : ২০২৬-১১-২৫
  • ৪ বার পঠিত
সাব্বির আহমেদ, নিজস্ব প্রতিবেদক:

‘সেবার ব্রতে চাকরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

মাদারীপুর জেলার নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে প্রচলিত কোটা পদ্ধতি অনুসরণ করে এ নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় পুলিশ লাইন্স মাঠে তিন দিনব্যাপী শারীরিক মাপ ও শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা (পিইটি) অনুষ্ঠিত হয়। এতে সব ইভেন্টে উত্তীর্ণ প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশ নেন। 

বুধবার (২৫ নভেম্বর) মাদারীপুর সরকারি কলেজে সুষ্ঠু, সুশৃঙ্খল ও নিরপেক্ষ পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

লিখিত পরীক্ষা চলাকালে মাদারীপুরের পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মো. ফজলে এলাহী পরীক্ষার হল পরিদর্শন করেন এবং সার্বিক কার্যক্রম তদারকি করেন।

এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি, টিআরসি নিয়োগ বোর্ডের সদস্য, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আগামী ৪ ডিসেম্বর মাদারীপুর জেলা পুলিশ লাইন্স মাঠে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। ফলাফলে উত্তীর্ণ প্রার্থীদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। পরবর্তী সময়ে লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী প্রাথমিকভাবে প্রার্থী নির্বাচন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat