×
  • প্রকাশিত : ২০২৬-১১-২৫
  • ২২ বার পঠিত
আল-আমিন সরকার, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে আয়োজিত মানববন্ধনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্টেশন ও আশপাশের এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, লাহিড়ী মোহনপুর স্টেশনে আন্তঃনগর ট্রেন থামানোর দীর্ঘদিনের দাবিতে এলাকাবাসী মানববন্ধনের আয়োজন করে। কর্মসূচি চলাকালে আন্দোলনকারীরা রেললাইনে অবস্থান নিয়ে ট্রেন আটকে দিয়ে স্লোগান দিতে থাকেন। দীর্ঘ সময় ট্রেন আটকে থাকায় বড়পাঙ্গাসী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ লাইনের ওপর থেকে মানববন্ধনকারীদের সরাতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে আন্দোলনকারীদের একটি অংশ তার ওপর ক্ষিপ্ত হয়ে মারমুখী আচরণ শুরু করে। কথা কাটাকাটির জেরে মুহূর্তেই তা সংঘর্ষে রূপ নেয়।

এ বিষয়ে বড়পাঙ্গাসী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, "সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ইঞ্জি. সাইফুল ইসলাম শাহীন আমাকে ফোন করে আটকে থাকা ট্রেনটি ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। প্রশাসকের নির্দেশনা অনুযায়ী আমরা কয়েকজন লাইনে দাঁড়ানো ট্রেন ছাড়াতে গেলে স্থানীয়দের সঙ্গে কথা কাটাকাটি হয়।"

জনস্বার্থসংশ্লিষ্ট একটি দাবিকে ঘিরে এমন সংঘর্ষের ঘটনায় সাধারণ মানুষের মাঝে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। দ্রুত পরিস্থিতি শান্ত করে লাহিড়ী মোহনপুর স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিটি কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে—এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

এদিকে, উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, মানববন্ধনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat