×
  • প্রকাশিত : ২০২৬-১১-২৫
  • ১৬ বার পঠিত
এস এম দৌলত, জেলা প্রতিনিধি, বগুড়া:

দুপচাঁচিয়ায় যাত্রীবাহী বাস ও ইজিবাইক অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাখাওয়াত হোসেন (৫০) নামে এক জন নিহত হয়েছেন। এ ঘটনায় খলিল সরদার (৪৫) নামে আরেক জন ইজিবাইকে থাকা যাত্রী গুরুতর আহত হয়েছেন।

২৫ নভেম্বর বুধবার সকালে বগুড়ার দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের মাঠের পুকুর ভাটাহার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে উপজেলার জিয়ানগর ইউনিয়নের পোরাপাড়া গ্রামের মৃত তলির শার ছেলে সাখাওয়াত হোসেন এবং জলঙ্গি গ্রামের করমত সরদারের ছেলে খলিল সরদার দুপচাঁচিয়া থেকে ইজিবাইক অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। পথে মাঠের পুকুর ( ভাটাহার) নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বগুড়াগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ইজিবাইক অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ইজিবাইকের দুই যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাখাওয়াত হোসেনের মৃত্যু হয়। দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তাজমিলুর রহমানের সঙ্গে মুঠোফোনে কথা বললে তিনি এই প্রতিবেদক কে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এবং গাড়ি দুটি পুলিশ হেফাজতে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat