×
  • প্রকাশিত : ২০২৬-১১-২৫
  • ১৭ বার পঠিত
মো: মনিরুজ্জামান, স্টাফ রিপোর্টার:

বাঘা পৌরসভার নিম্ন আয়ের জনগণের মধ্যে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক সভা এবং মশারি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য মোঃ আবু সাঈদ চাঁদ।

সভাপতিত্ব করেন প্রশাসক, বাঘা পৌরসভা ও উপজেলা নির্বাহী অফিসার, বাঘা মোঃ তকি ফয়সাল তালুকদার।

এ সময় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি, ব্যক্তিগত ও পারিপার্শ্বিক পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মশার বংশবিস্তার রোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি নিম্ন আয়ের মানুষের মাঝে মশারি বিতরণ করা হয়।

ডেঙ্গুমুক্ত, পরিচ্ছন্ন ও সুস্থ বাঘা পৌরসভা গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতা অত্যন্ত জরুরি।

আসুন, নিজেরা সচেতন হই, অন্যকে সচেতন করি এবং ডেঙ্গুমুক্ত পরিচ্ছন্ন বাঘা গড়ে তুলি।

পরিচ্ছন্নতা হোক অভ্যাস, ডেঙ্গুমুক্ত বাঘা হোক আমাদের অঙ্গীকার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat