জয়.রাজশাহী ব্যুরোঃ
রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের তাহেরপুর থেকে নলডাঙ্গা পর্যন্ত পুঠিয়া অংশের ৮ কিলোমিটার সড়কের প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৬) দুপুরে এ উন্নয়নকাজের উদ্বোধন করেন রাজশাহী-৫ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।
সড়কটি পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের তাহেরপুর বাজার, মঙ্গলপাড়া বাজার ও সাধনপুর বাজারের সাথে সরাসরি সংযুক্ত। এই সড়ক দিয়ে প্রতিদিন পুঠিয়া, দুর্গাপুর, তাহেরপুর ও বাগমারা এলাকার হাজার হাজার মানুষ ও যানবাহন চলাচল করে। দীর্ঘদিন ধরে সড়কটি সরু ও জরাজীর্ণ থাকায় যাতায়াতে ভোগান্তি পোহাতে হতো স্থানীয়দের।
সড়কটির প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজ সম্পন্ন হলে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে। যাতায়াতের সময় উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে এবং জনসাধারণের চলাচল আরও সহজ ও নিরাপদ হবে। পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্য, কৃষি পণ্য পরিবহন ও আর্থ-সামাজিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. লিয়াকত সালমান, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণ।
এ জাতীয় আরো খবর..