ঝালকাঠি প্রতিনিধি:
বাংলাদেশ স্কাউটস ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে বার্ষিক কাউন্সিল সভা-২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঝালকাঠি জেলা স্কাউটসের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন স্কাউটসের বরিশাল অঞ্চলের উপপরিচালক মো. ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. বশির গাজী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম মজুমদার, জেলা স্কাউটসের সম্পাদক মোসলেম আলী সিকদার, সদর উপজেলা স্কাউটসের সম্পাদক মো. আকছেদ আলী খোন্দকার, কমিশনার গোলাম রব্বানী, কমিশনার আনিচুর রহমান পলাশ এবং সহ-সভাপতি রিয়াজুল ইসলামসহ স্কাউটসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও প্রতিনিধিবৃন্দ।
বার্ষিক এই কাউন্সিল সভায় জেলার সার্বিক স্কাউটিং কার্যক্রমের বর্তমান অগ্রগতি পর্যালোচনা, সাংগঠনিক গতিশীলতা মূল্যায়ন এবং আগামী দিনের বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। এ সময় জেলাজুড়ে স্কাউটিং কার্যক্রমের ব্যাপক প্রসার ঘটানো, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বেশি মাত্রায় সম্পৃক্ত করা এবং নানা স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে স্কাউট সদস্যদের আরও সক্রিয় ও উদ্বুদ্ধ করার বিষয়ে বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়।
উক্ত সভায় বাংলাদেশ স্কাউটস ঝালকাঠি জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কাউন্সিল সদস্যরা উপস্থিত থেকে নিজস্ব মতামত তুলে ধরেন।