×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২০-০৯-২১
  • ৩৫৮ বার পঠিত
সেপ্টেম্বরে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে আরেক দফা বন্যার আভাস দিয়েছে পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃষ্টির কারণে বাড়বে নদ-নদীর পানি। তাই নদীবন্দরে এক নম্বর সতর্কতা চলছে।

ভারী বৃষ্টি ও উজানের ঢলে বন্যা দেখা দেয় উত্তর ও মধ্যাঞ্চলের অন্তত ৩৩ জেলায়। দুই মাসের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় অর্ধকোটি মানুষ। মৃত্যু হয়েছে ২৫১ জনের। এ ক্ষতি কাটিয়ে ওঠার আগেই সেপ্টেম্বরের মাঝামাঝি আবারও বন্যার আশঙ্কা করা হচ্ছে। বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, আগামী দুই সপ্তাহে বাড়বে নদ-নদীর পানি।

এদিকে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী সপ্তাহে সারাদেশে বৃষ্টি বাড়বে। তখন গরমের মাত্রা কমে আসবে। এবার ২৬ জুন প্রথম দফায় বন্যা হয়। ১০ জুলাই দ্বিতীয় দফা, ১৯ জুলাই তৃতীয় দফা আর ১৮ আগস্ট প্লাবিত হয় উপকূলীয় এলাকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat