×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৪-০৩-২১
  • ২৭১ বার পঠিত
ফুলপুর, ময়মনসিংহ: বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফুলপুর ময়মনসিংহের আওতায় লাউ চাষ করে সাবলম্বী হয়েছেন আনিজ্জল (৫০) নামের এক কৃষক। উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের মাড়াদেওড়া গ্রামে কৃষক আনিজ্জলের বাড়ী। জানা যায়, আনিজ্জল উপজেলা কৃষি অফিসের সহায়তায় ১৫ শতক জমিতে আধুনিক উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের সুপারগ্রীন লাউ চাষ করেন। ওই লাউ চাষে তার বাম্পার ফলন হয়। ক্ষেতের লাউ বিক্রি করেই তিনি লক্ষ্যাধিক টাকা লাভবান হয়েছেন। এখনো তার গাছে শতাধিক লাউ ঝুলছে। কৃষক আনিজ্জল বলেন, লাউ চাষের প্রতি আমার তেমন আগ্রহ ছিলনা। কিন্তুু উপজেলা কৃষি অফিসার ফারুক আহম্মেদের পরামর্শে লাউ চাষ করে ভালই লাভবান হয়েছি। উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের দায়িত্বে থাকা উপ-সহকারী কৃষি কর্মকর্তা হারুন রশিদ তালুকদার জানান, আনিজ্জলের প্রদর্শনীতে কোন প্রকার রাসায়নিক সার ব্যবহার করা হয়নি। জৈব সুষম সার ব্যবহার করা হয়েছে, যা খুবই পরিবেশ বান্ধব। এজন্যই ফলন ভাল হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat