×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-০৫-২২
  • ২৪৩ বার পঠিত
পটুয়াখালী জেলা প্রতিনিধি: ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের দ্বিতীয় ধাপে ১৫৬টি উপজেলার ভোট মঙ্গলবার (২১ মে) অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় তা শেষ হয়।পটুয়াখালীর বাউফলে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, ভাইস চেয়ারম্যান আনিসুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। আনারস প্রতীকে নিয়ে চেয়ারম্যান পদে মোসারেফ হোসেন খান পেয়েছেন ৪২ হাজার ৩২৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঘোড়া প্রতীকে মোতালেব হাওলাদার পেয়েছেন ৩০ হাজার ১০১ ভোট, খ ম মশিউর রহমান লাভলু কাপ পিরিচ পেয়েছেন ১৪৫৫০, সজল হালদার দোয়াত কলম ৩৬৪৫, ভাইস চেয়ারম্যান পদে আনিসুর রহমান (উড়োজাহাজ) ৫০ হাজার ২২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহমুদ হাসান জামসেদ তালা পেয়েছেন ৩৮ হাজার ৫১ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওমায়ী মহিলা লীগ সভাপতি ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ময়িরম বেগম নিশু হাঁস প্রতীকে ৫০ হাজার ২৬২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ্যাডঃ ঝরনা আক্তার (প্রজাপতি) পেয়েছেন ৩৮ হাজার ৮৬২ ভোট। বেসরকারিভাবে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, ভাইস চেয়ারম্যান আনিসুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম নিশু স্থানীয় এমপি ও সাবেক চীফ হুইপ আ.স.ম ফিরোজের অনুসারী। এমপি সমর্থিত প্যানেল বিজয়ী হয়েছেন।

উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শাহীন শরীফ বলেন, সকাল ৮ টা থেকে উপজেলার ১২৩ টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেল চার টায় তা শেষ হয়। ভোটগণনা শেষে ফলাফলে চেয়ারম্যান পদে মোসারেফ হোসেন খান ( আনারস), ভাইস চেয়ারম্যান পদে আনিসুর রহমান ( উড়োজাহাজ) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মরিয়ম বেগম নিশু (হাঁস) নির্বাচিত হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat