×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৮
  • ২২৮ বার পঠিত
মাহাবুব আলম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ 
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাতিহার পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগে হাটইজারাদারের বদলে খাজনা আদায়কারী কর্মচারীকে কারাদন্ড দিয়েছেন সহকারী কমিশনার(এসিল্যান্ড ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আর্নিকা আক্তার। 

শনিবার (৮জুন) অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগে কাতিহার হাটের খাজনা আদায়য়ের সহযোগী উপজেলার বাচোর ইউনিয়নের রাজোর এলাকার আব্দুল মালেকের ছেলে মোস্তফা কামাল (মাস্তান)কে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। অভিযোগ রয়েছে কাতিহার হাটে ২৩০ টাকা গরু’র খাজনা ৫০০ টাকা এবং ৯০ টাকার ছাগল ১৮০ টাকা দরে খাজনা আদায় করছিল ইজারাদার সারোয়ার হোসেন লিয়ন। শনিবার কাতিহার হাটে সরেজমিনে গিয়ে উপজেলা সহকারী কমিশনার(ভুমি) আর্নিকা আক্তার অভিযোগের সত্যতা পাওয়ায় মোস্তফা কামাল নামে কর্মচারীকে কারাদন্ড দেন। 

এ বিষয়ে কোন বক্তব্য দিতে রাজি হননি ইজারাদার সারোয়ার হোসেন লিয়ন। তবে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আর্নিকা আক্তারের কাছে জানতে তার মুঠোফোনে কল দিলেও তিনি তাতে সাড়া দেননি। রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রকিবুল হাসান বলেন, জেলা প্রশাসকের নির্দেশে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামীতে এ অভিযান অব্যহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat