×
সদ্য প্রাপ্ত:
২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল
  • প্রকাশিত : ২০২৪-০৬-১১
  • ২২৬ বার পঠিত
ফুলপুর, ময়মনসিংহ:
আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ময়মনসিংহের ফুলপুরে জমে উঠেছে বিশাল কোরবানির পশুর হাট। ঈদ আমেজে অনেক হাটেই করা হয়েছে রঙ্গিন বাতির আলোকসজ্জা। ক্রেতা ও বিক্রেতার সুবিধার্থে হাটগুলোতে বিদ্যুতের পাশাপাশি জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে। রাত ১০টার পরেও হাটে কোরবানির পশু ও মানুষজনের বিপুল উপস্থিত চোখে পড়ার মতো। উপজেলার বিভিন্ন হাটের মধ্যে আমুয়াকান্দা বাজার সবচেয়ে বড় পশুর হাট বলে পরিচিত। কোরবানির পশুর এসব হাটে দেখা মিলছে অসংখ্য ছোট-বড় দেশীয় গরু, ছাগল, মহিষ ও ভেড়া। স্থানীয় বাজারগুলোতে দূরদুরান্ত থেকে বিভিন্ন যানবাহনে করে বিক্রয়ের জন্য কোরবানির পশু নিয়ে আসছেন মানুষজন। বিকেল হওয়ার আগেই পশু ও ক্রেতা-বিক্রেতায় হাটগুলো কানায় কানায় পূর্ণ হয়ে উঠছে। তবে পবিত্র ঈদুল আযহার এখনও প্রায় সপ্তাহখানেক সময় বাকী থাকায় হাটে পশুর বেচাকেনা অনেকটাই কম। পশুর দাম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন হাটে আসা ক্রেতারা। অনেক বিক্রেতা দীর্ঘদিন কষ্টে পালিত প্রিয় পশুটির দাম একটু বেশী পাওয়ার আশায় পরবর্তী হাটবারের জন্য অপেক্ষা করছেন বা পশুটিকে অন্য হাটে নিয়ে যাচ্ছেন। আর ক্রেতারাও একটু কমদামে কোরবানির পশু ক্রয়ের জন্য পরবর্তী হাটবারের অপেক্ষায় আছেন। তবে হাটে আসা কোরবানির পশু পাইকারদের অভিযোগ, পৌরসভার বিভিন্ন স্পটে তাদের গাড়ী থেকে টাকা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat