×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৫-০১-১৪
  • ১৯৪ বার পঠিত
মোঃ দেলোয়ার হোসেন স্টাফ রিপোর্টার 
সিন্ডিকেট করে বেশি দামে সার বিক্রির অভিযোগে সাতক্ষীরা খামারবাড়ি উপ-পরিচালকের কার্যালয়ে দুদকের অভিযান। 
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত সাতক্ষীরা খামারবাড়ি উপ-পরিচালকের কার্যালয়ে এ অভিযান চলে। অভিযানে দুদক খুলনা কার্যালয়ের সহকারী পরিচালক রকিবুল ইসলাম নেতৃত্ব দেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মো. জাহিদ ফজলসহ অন্যান্য সদস্যরা। দুদক কর্মকর্তারা জানান, তালা ও পাটকেলঘাটা থানায় সরেজমিন তদন্ত করে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত মূল্যে সার বিক্রির সত্যতা পাওয়া গেছে। অভিযানের সময় খামারবাড়ি উপ-পরিচালকের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ করা হয়েছে। দুদক খুলনা কার্যালয়ের সহকারী পরিচালক রকিবুল ইসলাম বলেন, ‘আমরা প্রাথমিক তদন্তে অতিরিক্ত দামে সার বিক্রির সত্যতা পেয়েছি। এ বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট তদন্ত প্রতিবেদন জমা দিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এর আগে দুপুরে সাতক্ষীরার পাটকেলঘাটার অবৈধ সার ব্যবসায়ী কেশব সাধুর গোডাউনে অভিযান করে দুদকের আভিযানিক দলটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat