×
সদ্য প্রাপ্ত:
সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত
  • প্রকাশিত : ২০২৪-০৬-১৫
  • ২৪৫ বার পঠিত
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) আওতাধীন এলাকার বিভিন্ন জায়গায় অনুমোদনহীন পশুর হাট বসানোয় ১৬ ব্যবসায়ীকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩ ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৫ জুন) দক্ষিণ সিটির ঝিগাতলা, খিলগাঁও রেললাইন ও পলাশী মোড় এলাকায় এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ বিভাগ সূত্র জানায়, আজ ১৬ ব্যবসায়ীকে অনুমোদনহীন হাট বসানোয় মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের ৯২ এর (৭) ও (৮) ধারায় এসব জরিমানা করা হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিউর রহমান, করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম যথাক্রমে এসব অভিযান পরিচালনা করেন।

অঞ্চল ৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিউর রহমান বলেন, জিগাতলা নতুন রাস্তায় সালেক গার্ডেন কাঁচাবাজার এর সামনে একটি ছোট আকারের অননুমোদিত ছাগলের হাট উচ্ছেদ করা হয়েছে। এ সময় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অন্যদিকে খিলগাঁও রেললাইন এলাকায় অনুমোদনহীন পশুর হাটে অভিযান চালানো প্রসঙ্গে দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান বলেন, রাস্তার ওপরে বিশেষ করে অনুমোদিত নয়, এমন কোনো জায়গায় হাট বসতে দেওয়া হবে না। এ এলাকায় তিন ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম বলেন, পলাশী মোড়ের দুই পাশে ব্যবসায়ীরা ছাগল নিয়ে বসে গিয়েছিল। এখানে হাট বসাতে সিটি করপোরেশন থেকে অনুমোদন দেওয়া হয়নি। তাই অননুমোদিত এ হাটের ১১ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে অনুমোদনহীন সেসব হাটের পশুগুলো নিকটবর্তী অনুমোদিত পশুর হাটে পাঠিয়ে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat