×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৪-০৬-২৬
  • ২৪৭ বার পঠিত
মোঃ শফিকুল ইসলাম, গাজীপুর প্রতিনিধি:
স্ত্রীকে হত্যা করেন স্বামী। অতপর ঘরে তালাবদ্ধ করে পালিয়ে যান। পরে তার কর্মস্থল সাদটেক্সসটাইল কারখানার সহকর্মী আরিফকে ফোনে জানান,"তালা বদ্ধ ঘরে স্ত্রীর লাশ রয়েছে। দেয়ালে ফোন নম্বর আছে। খবর দিয়ে যেনো লাশ দিয়ে দেয়া হয়।"

পরে দুপুরে বিষয় টি জানাজানি হয়। খবর পেয়ে পুলিশ ওই ঘরের তালা ভেঙ্গে নিহতের মরদেহ উদ্ধার করে। ঘটনা ঘটে বুধবার দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা উত্তর পারা গ্রামের মো.আ. ছমাতের ভাড়া বাড়ির তৃতীয় তলার একটি কক্ষে। নিহত মীম আক্তার (২০)সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার ছোটবেড়াখারুয়া গ্রামের মো.ইউসুফ খানের মেয়ে।

নিহতের স্বামী মো.আল আমীন টাঙ্গাইল জেলার কালিহাতি থানার কালাই গ্রামের মো.আমিরুল খানের ছেলে। তিনি ওই বাড়িতে ভাড়া থেকে সাদটেক্সটাইলে চাকুরী করতেন।

স্থানীয়রা জানান, আল আমীন তার স্ত্রী মীমকে নিয়ে ওই বাড়ির তৃতীয় তলার একটি  কক্ষ ভাড়া নিয় স্বস্ত্রীক অনুমান তিন মাস ধরে ভাড়া থাকেন। মঙ্গলবার রাতে কোন সময় আল আমীন তার স্ত্রীকে গলায় রশী দিয়ে পেচিয়ে হত্যা করেন। পরে লাশের পাশে চিঠিলিখে রেখে যান। সকালে আল আমীন স্ত্রীর লাশ তালাবদ্ধ করে রেখে যান। পরে সহকর্মীকে জানালে হত্যার ঘটনা প্রকাশ পায়।

নিহতের ছোট ভাই নাঈমখান জানান, নয়মাস পূর্বে আল আমিনের সাথে মীমের বিয়ে হয়। মীমকে নিয়ে আল আমীন ওই বাড়িতে ভাড়া থাকতো। তাদের মধ্যকার কলহের কারণে আল আমিন তাকে হত্যাকরে পালিয়ে গেছে।

শ্রীপুর থানার পরিদর্শক মো.মোহেল রানা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেক ওই নারীর মরদেহ উদ্ধার কাজ চলছে। বিকেল সাড়ে চারটায় রিপোর্ট লেখা পর্যন্ত উদধার কাজ চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat