×
সদ্য প্রাপ্ত:
জাতীয় ঐক্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসবেন এনসিপির চার নেতা সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক সাবেক সংসদ সদস্য হিরু গ্রেফতার পাঁচ ধাপে সম্পন্ন হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ স্লিপার বাস চলাচলে নীতিমালা করতে হাইকোর্টের রুল শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ
  • প্রকাশিত : ২০২৪-০৮-১০
  • ২৭৮ বার পঠিত
এমরান হোসেন,  লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বৃদ্ধ দিনমজুরের বসতঘর ভাংচুর, লুটপাট ও জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েক প্রভাবশালীর বিরুদ্ধে। এসময় বাধা দিতে গেলে ওই দিনমজুর পরিবারটির সাতজন সদস্যকে পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় রাতে ভুক্তভোগী পরিবারের আহত সদস্যরা লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন। এর আগে শুক্রবার (৯ আগস্ট) সকালে চন্দ্রগঞ্জ ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর গ্রামে এঘটনা ঘটে। এদিকে গুরুতর আহত দুলাল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকায় পাঠানো হয়েছে।

আহতরা হলেন- আহাজান মিয়ার ছেলে দুলাল মিয়া (৬৫), হারুন (৬০), মহিন (৪২), মর্জিনা আক্তার, লিলি আক্তার ও সালমা কৃষ্ণচন্দ্রপুর গ্রামের আসলাম গাছী বাড়ির বাসিন্দা।

অভিযুক্তরা হলেন- সৈয়দ আহম্মদের ছেলে কবির হোসেন, হানিফ, আনোয়ার, পারভেজ, পাভেল, বাহার, রিপন, ইশাদ, সেলিম মোল্লা ও তুহিন। তারা সবাই একই বাড়ির বাসিন্দা।

আহত হারুন, মর্জিনা ও স্থানীয় কয়েকজন জানালেন, আসলাম গাছী বাড়ি আহাজান মিয়ার ছেলেদের পৈত্রিক ও ওয়ারিশী সম্পত্তি। তারা সেখানে বসতঘর নির্মাণ করে পূর্বপুরুষ থেকে বসবাস করে আসছে। অভিযুক্ত সৈয়দ আহম্মদের ছেলেরা ওই বাড়িতে কিছু সম্পত্তি ক্রয় করে বসবাস করছে। দেশের চলমান পরিস্থিতিতে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে অজ্ঞাত ৮-১০জনকে সাথে নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ওই বাড়িতে হামলা চালায়। এসময় দুলাল মিয়া ও তার পরিবারের সদস্যদেরকে পিটিয়ে আহত করে ও তাদেও বসতঘর দখলে নেয়।

তবে এবিষয়ে অভিযুক্ত কারো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এদিকে স্থানীয় জনপ্রতিনিধি কিংবা প্রশাসনের দায়িত্বশীল কাউকেই বক্তব্য নিতে পাওয়া যায় নি। তবে সেনা ক্যাম্পের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, থানাগুলোতে পুলিশের কার্যক্রম দ্রুত শুরু করতে তারা কাজ করছেন। তবে এসময় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে বিষয়টি তাদের জানানোর অনুরোধও করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat