×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৬-০২-০৯
  • ১৩৫ বার পঠিত
মাহফুজুর রহমান (স্টাফ রিপোর্টার): 
প্রচারণায় বাধা দেওয়া হলেও ব্যালটে জবাব দেবেন নারীরা: আরিফুল ইসলাম

ঢাকা-১৮ আসনে জামায়াত-এনসিপিসহ ১০ দলের ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোটের প্রার্থী আরিফুল ইসলাম বলেছেন, 'বিভিন্ন স্থানে আমাদের মা-বোনদের নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে। শান্তিপূর্ণভাবে প্রচারণা চালাতে গিয়ে তারা বারবার বাধার মুখে পড়লেও ভেঙে পড়েননি; বরং এসব অন্যায় ও হয়রানির জবাব তারা আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমেই দেবেন।'

রবিবার (০৮ ফেব্রুয়ারি) সকালে খিলক্ষেতের নিকুঞ্জ আবাসিক এলাকার নিকুঞ্জ কল্যাণ সমিতি মাঠে আয়োজিত এক মহিলা সমাবেশে তিনি এসব কথা বলেন।

আরিফুল ইসলাম বলেন, 'আমাদের মায়েরা ও বোনেরা যখন ভোটের কথা বলতে মাঠে নামছেন, তখন তাদের ভয় দেখানো ও বাধা দেওয়া হচ্ছে। এমনকি ভোটকেন্দ্রে গেলে 'দেখে নেওয়া হবে'- এমন হুমকিও দেওয়া হচ্ছে। এ ধরনের পরিস্থিতি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করছে।'

তিনি বলেন, 'ঢাকা-১৮ আসনকে নারীদের জন্য একটি নিরাপদ, সম্মানজনক ও বসবাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তোলা হবে। আমাদের মা-বোনেরা যেন ঘর থেকে বের হয়ে শিক্ষা, চিকিৎসা, কর্মক্ষেত্র ও সামাজিক কর্মকাণ্ডে নির্বিঘ্নে অংশ নিতে পারেন- সেই পরিবেশ নিশ্চিত করাই আমার অঙ্গীকার। কেননা নারীদের মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত না করে কোনো মানবিক ও গণতান্ত্রিক সমাজ গড়ে তোলা সম্ভব নয়।'

তিনি বলেন, 'সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মানুষ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে আসন্ন নির্বাচনে ১০ দলীয় জোটকে বিজয়ী করার বিকল্প নেই। পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’- এর পক্ষে ভোট দিতে হবে।'

এরপর নিকুঞ্জ আবাসিক এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর খিলক্ষেত থানার মহিলা শাখার উদ্যোগে একটি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে খিলক্ষেত বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং ভোটারদের মধ্যে নির্বাচনী লিফলেট বিতরণ করেন আরিফুল ইসলাম।

অন্যদিকে ঢাকা-১৮ আসনে শাপলা কলি প্রতীক ও গণভোটে 'হ্যা'- এর পক্ষে মিছিল করেছেন খেলাফত মজলিসে নেতাকর্মীরা। মিছিলটি উত্তরার আজমপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আজমপুর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তরের সভাপতি অধ্যাপক মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামূল হক হাসান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ইঞ্জিনিয়ার আবিদুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat