×
সদ্য প্রাপ্ত:
মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন
  • প্রকাশিত : ২০২৫-১০-২৭
  • ২১২ বার পঠিত

এমদাদুল হক, জামালপুর: 

জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের দিগপাইত ইজেড এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মাষ্টার্স পরীক্ষার্থীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও পাঁচজন আহত হয়েছেন।

ঘটনাটি সোমবার (২৭ অক্টোবর) দুপুরে জামালপুর অর্থনৈতিক অঞ্চল (ইজেড) এলাকায় ঘটে।

নিহতরা হলেন—সরিষাবাড়ী উপজেলার আরিফা আক্তার (২২), একই উপজেলার সামছ উদ্দিনের মাষ্টার্স পরীক্ষার্থী কন্যা সুমাইয়া সিথি (২২), শানাকৈর এলাকার হায়দার আলীর মাষ্টার্স পরীক্ষার্থী পুত্র রাশেদুজ্জামান ওরফে রাশেদ (২২) এবং জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের নারায়নপুর গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে কৃষক চাঁন মিয়া (৬২)।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে যাত্রীবাহী একটি ইজিবাইক দিগপাইত উপশহর থেকে জামালপুর শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে দিগপাইতের জামালপুর অর্থনৈতিক অঞ্চল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মাষ্টার্স পরীক্ষার্থী রাশেদুজ্জামান মারা যান।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আরিফা আক্তার, সুমাইয়া সিথি ও কৃষক চাঁন মিয়া মারা যান।

নিহত চাঁন মিয়ার ভাতিজা রাজমিস্ত্রি ছানোয়ার হোসেন জানান, “আমার চাচা ও চাচী সোমবার সকালে সরিষাবাড়ীতে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।”

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat