×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৭
  • ২৬৩ বার পঠিত
কাজী মাহমুদুল হাসান, নাটোর প্রতিনিধি:

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল থেকে অপহরণ করে আটকে রেখে পুড়িয়ে হত্যার অভিযোগে নাটোরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলসহ ২৪ জনের বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলার জন্য পৃথক দুটি এজাহার দাখিল করা হয়েছে। নিহত আন্দোলনকারী মিকদাদ হোসাইন খান আকিবের পিতা নাটোর জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান ও নিহত শরিফুল ইসলাম মোহনের বড় ভাই সাবেক ছাত্রশিবির নেতা এস এম সেলিম মাসুম মঙ্গলবার দুপুরে এজাহার দুটি দাখিল করেন। এজাহার সুত্রে জানা যায়, শেখ হাসিনার নির্দেশে আন্দোলনের সময় সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা সন্ত্রাস অরাজকতা ও পাখির মতো গুলি করে মানুষ হত্যা করে। তার দায়ীত্বহীন বক্তব্যের কারণেই আওয়ামী সরকার পতনের দিন দুপুরে আসামীরা নাটোর শহরের ছায়াবানী মোড় এলাকা থেকে হত্যার উদ্দেশ্য অপহরণ করে মিকদাদ ও মোহনসহ আরো কয়েকজন আন্দোলনকারীকে সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের জান্নাতি প্যালেসে নিয়ে আটকে রাখে। বিকালে সরকার পতনের খবর ছড়িয়ে পড়লে ছাত্র জনতা শিমুলের বাড়ির সামনে বিক্ষোভ শুরু করে। এসময় বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে অন্যান্য আসামিদের নিয়ে পিছন দিক দিয়ে শিমুল পালিয়ে যায়। ফলে মিকদাদ ও মোহনসহ ৫জন আগুনে পুড়ে মারা যায়। নাটোরের পুলিশ সুপার মারুফাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এজহার দুটি গ্রহণ করা হয়েছে। মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat