×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৪-১১-০৩
  • ২০২ বার পঠিত
মোঃ মোরসালিন গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
মাত্র ১২ দিনের ব্যবধানে দেশের তিন ভিন্ন স্থানে ময়মনসিংহের গৌরীপুরের তিনজন নিহত হয়েছেন, যা এলাকাবাসীর মধ্যে শোক ও উদ্বেগ ছড়িয়ে দিয়েছে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা দ্রুত বিচার দাবি করেছেন এবং বিক্ষোভ সমাবেশ করেছেন।

প্রথম ঘটনা ঘটে গাজীপুরের শ্রীপুরে। দৌলতপুর গ্রামের সুনিল পালের মেয়ে স্মৃতি রানী পাল (২৬) ২৮ অক্টোবর রাত ৯টার দিকে নিহত হন। তার স্বামী কাব্য সরকারের সঙ্গে প্রায় আড়াই বছর আগে তার বিয়ে হয়েছিল। ওই রাতে স্মৃতির সঙ্গে তার বাবার শেষ কথা হয়, যেখানে স্মৃতি জানান, তার স্বামী ভারতের উদ্দেশে রওনা দিয়েছেন। কিছুক্ষণ পর কাব্য ফোন করে জানায়, স্মৃতির অবস্থা খারাপ। হাসপাতালে গিয়ে স্মৃতির গলাকাটা মরদেহ দেখতে পান তার বাবা। পুলিশ বাড়ির পেছন থেকে রক্তমাখা ধারালো দা ও দুটি স্যান্ডেল উদ্ধার করে এবং এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে। দ্রুত বিচার ট্রাইবুন্যালে মামলাটি নেওয়ার দাবিতে গৌরীপুরবাসী মানববন্ধন করেছেন।

দ্বিতীয় ঘটনা ঘটে ১৯ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রামে। মইলাকান্দা ইউনিয়নের কাউরাট চকবাড়ির আবুল হাসিম (৬৫), যিনি চৌদ্দগ্রামের রবি অজিয়াটা টাওয়ারে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন, তাকে ভোররাতে নির্মমভাবে হত্যা করা হয়। তার হাত, পা, ও মুখ গামছা দিয়ে বাঁধা ছিল এবং নাক থেতলানো ছিল। চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ মো. আক্তারুজ্জামান জানান, হত্যার পর নিহতের ছেলে মনোয়ার হাসিব মামুন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে এবং অপরাধীদের ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তৃতীয় ঘটনা ঘটে ঢাকার খিলগাঁওয়ে। ১৬ অক্টোবর রাতে খিলগাঁও থানার পুলিশ পশ্চিম দাপুনিয়া মহল্লার শহিদ মিয়ার মেয়ে শাহিদা আক্তারের (১৪) লাশ উদ্ধার করে। শাহিদা খিলগাঁওয়ের একটি বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করছিল। তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। আত্মহত্যার প্ররোচণার অভিযোগে শাহিদার নানা জুবেদ আলী মামলা করেন। পুলিশ গৃহকর্তা নুরুল হায়দার রাকিব ও তার স্ত্রী নাদিরা নাজনীন সেতুকে গ্রেফতার করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat