×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-১২-১৯
  • ২০৯ বার পঠিত
জাহিদ খান(কুড়িগ্রাম জেলা প্রতিনিধি)
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা শহরটি ক্রমেই যানজটের করুণ চিত্রে পরিণত হচ্ছে। বিশেষ করে প্রধান সড়ক,বাস ষ্টান্ড,কলেজ মোড়, বাজার এলাকা, ও বিভিন্ন মোড়গুলোতে অপরিকল্পিত পার্কিংয়ের কারণে প্রতিনিয়তই যানজট লেগে থাকে। এই সমস্যার পেছনে প্রশাসনের অবহেলা ও যথাযথ পদক্ষেপের অভাবকে দায়ী করা হচ্ছে।

শহরের ব্যস্ততম এলাকাগুলোতে পণ্যবাহী ট্রাক, রিকশা, অটোবাইকসহ অন্যান্য যানবাহন যত্রতত্র পার্কিং করে রাখা হয়। ফলে পথচারীদের চলাচল এবং অন্যান্য যানবাহনের গমনাগমন বিঘ্নিত হয়। সবচেয়ে বড় সমস্যা দেখা যায় বাজারের ভেতর, যেখানে ব্যবসায়ীদের মালামাল আনলোড করার অজুহাতে ঘণ্টার পর ঘণ্টা যানবাহন দাঁড়িয়ে থাকে।

নাগেশ্বরী কলেজ মোড়ের মোবাইল ব্যবসায়ী বাবুল সাহেব জানান,অসচেতন অটো চালক,মিশুক,রিক্সা,ভ্যান যত্রতত্র দাঁড়িয়ে থাকে।তাদের নিয়ন্ত্রণ করার কেউ নেই।যথাযথ কতৃপক্ষ কে ব্যবসায়ী মহল বারবার বলার পর ও কোনো পদক্ষেপ নেই।এর ফলে সার্বক্ষণিক জট ব্যবসায় বিরুপ প্রভাব পড়ছে। ট্রাফিক ব্যবস্থাপনা না থাকা জনসচেতনতা অভাব এই সমস্যাকে আরও জটিল করে তুলছে।এর সমাধান করতে চাইলে নাগেশ্বরী বাস ষ্টান্ডে ও কলেজ মোড়ে জরুরি স্থায়ী ট্রাফিক বক্স স্থাপন করা ছাড়া বিকল্প নেই।

এ অবস্থায় নাগরিক সমাজ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে। সুষ্ঠু পার্কিং ব্যবস্থা, ট্রাফিক নিয়ন্ত্রণ, এবং নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে এই সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। অন্যথায় নাগেশ্বরীর জনজীবন আরও বিপর্যস্ত হয়ে পড়বে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat