×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-১১-১১
  • ২৪২ বার পঠিত
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লা সদর দক্ষিণের রামপুর এলাকায় ৩৯০ বোতল ফেনসিডিলসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি- ২ এর সদস্যরা। এসময় মাদক পরিবহণের কাজে ব্যবহৃত ১ টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।  

রবিবার (১০ নভেম্বর) দুপুরে জেলার সদর দক্ষিণ উপজেলার রামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত আসামী মো: সেলিম (৩৭) চট্টগ্রাম জেলার ডাবলমুরিং থানার জিলানী কলোনী গ্রামের মকবুল আহমদ এর ছেলে।

র‌্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে র‌্যাব-১১, সিপিসি-২ এর বিশেষ আভিধানিক দল কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর এলাকায় অভিযান চালিয়ে একটি কাভ‍ার্ডভ‍্যান তল্লাশি চালিয়ে ৩৯০ বোতল ফেনসিডিলসহ মোঃ সেলিম নামে ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত ১ টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে  র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক, উপ-পরিচালক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান জানান, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ফেনসিডিল সংগ্রহ করে কাভার্ড ভ্যান যোগে দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসার কথা স্বীকার করে।
আটককৃত আসামির বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায়    মাদক আইনে মামলা দায়ের শেষে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat