×
সদ্য প্রাপ্ত:
সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার
  • প্রকাশিত : ২০২৪-১১-১৪
  • ১৫২ বার পঠিত
এহসানুল মাহবুব সাজিদ ,দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :

দেওয়ানগঞ্জে জাতীয়তাবাদী  ছাত্রদলের নেতাকর্মীরা সরকারি আব্দুল খালেক মেমোরিয়াল ডিগ্রি কলেজ ও দেওয়ানগঞ্জ কামিল স্নাতকোত্তর মাদ্রাসার সাধারণ শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভা করেন।গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় সভাটি অনুষ্ঠিত হয়েছে । 

সভায় সভাপতিত্ব করেন এ.কে মেমোরিয়াল  ডিগ্রি কলেজ শাখার জাতীয়তাবাদী ছাত্রদলের
আহ্বায়ক মো. রফিকুল ইসলাম রফিক।

প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন  বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির  সহ-সভাপতি মো. সাকির আহমেদ। 
 
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো.আতিকুর রহমান শুমিল, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শহিদুর রহমাব তপু,দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো.সাঈদ বিন আনোয়ার সজীব,সদস্য সচিব মো. রবিউল ইসলাম, যুগ্ন আহ্বায়ক সাব্বির মাহমুদ আলাল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক  মো. সাইফুল ইসলাম মুরাদ, দেওয়ানগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক মো.বিপ্লব মন্ডল, সদস্য সচিব মো.রাকিবুল হাসান সানি, এ,কে মেমোরিয়াল কলেজ ছাত্রদলের সদস্য সচিব সিয়ামুল হক রতন প্রমুখ।

মতবিনিময় সভায় শিক্ষার্থী মারিয়া,সাজিদ,আরিফ, সাদ্দাম, সজিব, শান্ত সহ অনেকেই বলেন, ক্যাম্পাস থেকে ইভটিজিং, মাদক,সন্ত্রাস, বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধ করতে হবে।
প্রধান অতিথি সহ সকল নেতৃবৃন্দ বলেন, ইভটিজিং, মাদক, সন্ত্রাস, বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধে ছাত্রদল সক্রিয় ভূমিকা পালন করবে।

মতবিনিময় সভা শেষে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat