×
সদ্য প্রাপ্ত:
একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের আন্দোলন: গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গাজীপুরের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত সব পোশাক কারখানা ছুটি ঘোষণা তাহসিফ সউরি হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ
  • প্রকাশিত : ২০২৪-১১-১৮
  • ২৬৪ বার পঠিত

ঢাকা, ১৮ নভেম্বর ২০২৪ (বাসস) :  নিষিদ্ধ মাদক কোকেন সেবনের দায়ে ক্রিকেট থেকে এক মাসের জন্য নিষেধাজ্ঞা পেয়েছেন নিউজিল্যান্ডের ফাস্ট বোলার ডগ ব্রেসওয়েল।

এ বছরের জানুয়ারিতে সেন্ট্রাল স্ট্যাগস ও ওয়েলিংটনের মধ্যকার টি২০ ম্যাচের সময় ৩৪ বছর বয়সী ব্রেসওয়েলের দেহে নিষিদ্ধ মাদকের অস্তিত্ব ধরা পড়ে।

ঘরোয়া টুর্ণামেন্টের ঐ ম্যাচে ২১ রানে ২ উইকেট নিয়ে ব্রেসওয়েল ম্যাচ সেরার পুরস্কার পেয়েছিলেন। ১১ বলে তিনি ৩০ রানও সংগ্রহ করেছিলেন।

স্পোর্টস ইন্টিগ্রিটি কমিশন জানিয়েছে টুর্নামেন্ট শুরুর আগেই ব্রেসওয়েল মাদক সেবন করেছিলেন। প্রয়োজনীয় চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন করায় শাস্তির পরিমান প্রথমে তিন মাস থাকলেও পরবর্তীতে তা কমিয়ে একমাস করা হয়েছে।

২০২৪ সালের এপ্রিল থেকে ব্রেসওয়েলের এক মাসের নিষেধাজ্ঞার মেয়াদ শুরু হয়েছে। যে কারনে ইতোমধ্যেই এই নিষেধাজ্ঞার সময় শেষ হয়েছে। যেকোন মুহূর্তে ব্রেসওয়েল আবারো খেলা শুরু করতে পারবেন।

২০২৩ সালের মার্চে ওয়েলিংটনে সর্বশেষ শ্রীলংকার বিপক্ষে টেস্ট ম্যাচ খেলেছেন ব্রেসওয়েল। তিন ধরনের ফর্মেটে এ পর্যন্ত ২৮ টেস্ট, ২১ ওয়ানডে ও ২০টি টি২০সহ সর্বমোট ৬৯টি ম্যাচে নিউজিল্যান্ডকে প্রতিনিধিত্ব করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat