×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৫-০১-৩১
  • ২৪৬ বার পঠিত
সাইফুল ওয়াদুদ,ষ্টাফ রিপোর্টারঃ
নওগাঁয় খালেদা জিয়ার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় নওগাঁয় দোয়া ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার জেলা শহরের মুক্তিরমোড় এলাকার শহীদ মিনার প্রাঙ্গণে এ দোয়া ও কম্বল বিতরণের আয়োজন করেন জেলা বিএনপির সদস্য ও সাবেক জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হাসান তুহিন।
খালেদা জিয়ার আরোগ্য কামনা করে দোয়া পরিচালনা করেন আল জামিয়াতুল দারুলউলুম দপ্তরি পাড়া মসজিদের ঈমাম মুক্তি আহম্মদুল্লা। এতে জেলা বিএনপির সদস্য সরদার সাইফুল ইসলাম সাজু,জেলা যুবদলের যুগ্ম আহব্বায়ক দেওয়ান মুস্তাকিম আহম্মেদ (নিপু), জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক নিশান খান,জেলা জাসাস সাধারন সম্পাদক এস.কে.এম ইকবাল, জেলা শ্রমীক দলের সভাপতি জিল্লুর রহমান, জেলা কৃষক দলের সদস্য সচিব এ.টি. এম ফিরোজ দুলু, মহিলা দলের জেলা কমিটির সহ সভাপতি পারভিন বানু স্বপ্না  জেলা কৃষকদলের সদস্য ইকবাল হোসেন খোকন,জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন এবং তুষার প্রমূখ নেতৃবৃন্দ অংশ নেন। দোয়া শেষে ২০০০ জন অসহায় ও শীতার্ত মানুষের মাঝে নেতৃবৃন্দ কম্বল বিতরণ করেন। জেলা বিএনপির সদস্য ও সাবেক জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হাসান তুহিন জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন।
তাঁর সুস্থতা কামনায় নওগাঁ পৌরসভার ৯টি ওয়ার্ডে তিনি দোয়ার আয়োজন করছেন। এ উপলক্ষ্যে ২০০০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। এর অংশ হিসেবে নওগাঁ পৌরসভার ১,২,৩,৪ ও ৭নং ওয়ার্ড এলাকার ২০০০ জন অসহায় ও শীতার্ত মানুষের মাঝে আজ কম্বল বিতরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat