×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-১১-১৯
  • ১৪৪ বার পঠিত
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা সদর জাগুরজুলি এলাকায়  র‌্যাবের অভিযানে বিলাশবহুল গাড়ী থেকে ৩৯৫ বোতল ফেনসিডিলসহ  এক মাদক ব‍্যবসায়ীকে আটক করেছে। এসময় মাদক চোরাচালান কাজে ব‍্যবহৃত একটি বিলাশবহুল মাইক্রোবাস জব্দ করে র‍্যাব সদস্যরা।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে কুমিল্লা জেলার সদর উপজেলার  জাগুরজুলি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব।

আটককৃত আসামী মোঃ রেজাউল ইসলাম (৪০) শেরপুর জেলার ঝিনাইগাতী থানার জুলগাঁও গ্রামের মৃত মফিজুল হক এর ছেলে।

র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা উপ-পরিচালক, কোম্পানী অধিনায়ক, লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‍্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল  কুমিল্লা জেলার সদর উপজেলার  জাগুরজুলি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে একটি মাইক্রেবাসে তল্লাশি চালিয়ে ৩৯৫ বোতল ফেনসিডিলসহ মোঃ রেজাউল ইসলাম নামে ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় মাদক পরিবহণের কাজে ব্যবহৃত ১ টি মাইক্রোবাস জব্দ করা হয়। 
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা র‍্যাব-১১ ও সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান জানান, আটককৃত  আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে জব্দকৃত মাইক্রোবাস যোগে দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।

র‌্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে মঙ্গলবার সন্ধ্যায় থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat