×
সদ্য প্রাপ্ত:
পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ
  • প্রকাশিত : ২০২৫-১১-২০
  • ১৪১ বার পঠিত
শাহিদুল ইসলাম কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের আলোকে বিএনপির লিফলেট বিতরণ করা হয়েছে। 

( ২০ নভেম্বর) বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি আনম ভিপি ইব্রাহিম খলিলের উদ্যোগে  লিফলেট বিতরণ করা হয়েছে। 

এ সময়  কালিয়াকৈর উপজেলা কৃষক দলের আহ্বায়ক হাজী হান্নানের নেতৃত্বে একটি মিছিল বের করেন।
মিছিলটি কালিয়াকৈর উপজেলা বিএনপির কার্যালয় থেকে কালিয়াকৈর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালিয়াকৈর উপজেলা পরিষদ চত্বরে এসে মিলিত হয়।

এ সময় সভায় উপস্থিত ছিলেন সাবেক কালিয়াকৈর উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল মালেক  খান ,  উপজেলা কৃষক দলের সদস্য সচিব আজিজুল হক, যুগ্ন সাধারণ সম্পাদক আতিকুর রহমান গাজী, কালিয়াকৈর পৌর কৃষক দলের সদস্য সচিব তোফায়েল আহমেদ যুগ্ন আহ্বায়ক মোজাম্মেল হোসেন 
বোয়ালিয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি আলাউদ্দিন মেম্বার, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান, মৌচাক ইউনিয়ন মৌচাক ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম আতাবহ ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক হৃদয় হোসেন সহ কালিয়াকৈর উপজেলা ও পৌর কৃষক দলের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 এসময় ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণের মাধ্যমে কেন্দ্রীয়  কৃষক দলের সহ-সভাপতি আনম ভিপি ইব্রাহিম খলিলের  পক্ষে দলের জন্য সাধারণ ভোটারদের নিকট ধানের শীষের ভোট প্রার্থনা করেন।
এ সময় বক্তারা জানান,  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ একটি সুখি সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠবে। তাই এই ৩১ দফা দাবি জনগনের  দোয়ারে দোয়ারে পৌঁছিয়ে দিতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat