×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-১১-১৯
  • ১১০ বার পঠিত
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার লালমাইয়ের ভুশ্চিতে ধানক্ষেত থেকে ফারুক হোসেন  নামের এক মুদি দোকানি দুই হাতের রগ কাটা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে লালমাই থানাধীন ভূশ্চি তদন্ত কেন্দ্র পুলিশ ফাড়ির সদস্যরা।

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে লালমাই থানাধীন ভুশ্চি বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত ফারুক হোসেন (৩৫) উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের ভুশ্চি গ্রামের জয়নাল আবেদীনের বড় ছেলে। 
দাম্পত্য জীবনে তার স্ত্রী ও দুই বছরের এক ছেলে রয়েছে। সে স্থানীয় মুজিবনগর বাজারে মুদি দোকান ও চা বিক্রি করতেন।

এবিষয়ে কুমিল্লা লালমাই থানাধীন ভুশ্চি বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রেদোয়ান হোসেন বলেন, হরিশ্চর-কাশিনগর পাকা সড়কের দক্ষিণে ভুশ্চি গ্রামের আবদুল খালেকের ফসলি জমি থেকে ফারুক হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের দুই হাতের পেশির রগ কাটা । মরদেহ পড়ে থাকা জমির ৫শ গজ দূরে অন্তত ৩টি জমিতে রক্তের দাগ লেগে আছে। একটি জমির আইলের পাশে রক্ত ও একটি ব্লেড পাওয়া গেছে। এছাড়া সিগারেটের খালি প্যাকেট ও সিগারেটের ফিল্টার পাওয়া যায়।

নিহতের মা সামছুন্নাহার বলেন, রবিবার আনুমানিক রাত সাড়ে ৮টায় আমার ছেলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আমি সারারাত খুঁজেছি। সকালে শুনি ধানের জমিতে আমার ছেলের লাশ পাওয়া গেছে। আমার ছেলের কোন শত্রু নেই। বন্ধুরাই হয়ত হত্যা করতে পারে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো: শাহ আলম বলেন, নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আপাতত একটি অপমৃত্যুর মামলা হবে। এরপর ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর প্রকৃত তথ্য জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat